1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

উৎসব আয়োজনে জগন্নাথপুরে শেষ হয়েছে বাসন্তী পূজা

  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২১৭ Time View

স্টাফ রিপোর্টার:;:; যথাযোগ্য মর্যাদা ও বিপুল ভক্ত সমাগনের মধ্যদিয়ে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বাসন্তীপুজা উৎসাহ উদ্দীপনায় মঙ্গলবার শেষ হয়েছে। দেবী বিসর্জন ও শান্তিজল গ্রহেনের মধ্যদিয়ে বিকেলে বাসন্তী পূজা শেষ হয়।৫দিন ব্যাপী বাসন্তীপূজায়
পুণ্যার্থীদেতর ভীড় ছিল লক্ষ্যনীয়। পুজামন্ডপে দেবীর আরাধনার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন।
সর্বজনীন বাসন্তীপুজা উদযাপন কমিটির সভাপতি বিভাস দে,সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার ও কোষাধ্যক্ষ রাজন দাশ জানান,প্রথমবারের মতো বাসন্তীপুজা জগন্নাথপুরবাসীর মধ্যে অন্যরকম উৎসবের আমেজ ছিল। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পূজামন্ডপ প্রাঙ্গন উৎসবমুখর হয়ে উঠেছিল। মঙ্গলবার বিজয়াদশমীর মাধ্যমে প্রতিমা বিসর্জন শান্তিজলগ্রহন সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা শেষ হওয়ায় জগন্নাথপুরবাসীরপ্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com