1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বেড়েছে ফি

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, এবার ফরম পূরণের জন্য বাড়তি ফি গুণতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি ও নির্ধারিত ফি’র তালিকা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

অন্যদিকে ফি’র বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা— এই তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা। এবার বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত।

যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
বিভাগভেদে নির্ধারিত ফি’র তালিকা

বিজ্ঞান শাখা: মোট ২ হাজার ৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ টাকা ও কেন্দ্র ফি ৮৫৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,৭৮৫ টাকা।

মানবিক শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com