1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু মঙ্গলবার

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিরতণ করা হবে। এ রেজিস্ট্রশন কার্ড বিতরণ চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায়, ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসংদী, কিশোরগঞ্জ, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ বোর্ডে জমা দিতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com