1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিলেন এক গৃহবধু

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
একসঙ্গে তিন কন্যাসন্তানের মা হলেন রেখা বেগম (২৭)। আজ রবিবার দুপুরে মানিকগঞ্জের দোয়েল মেডিক্যাল সেন্টারে তিন শিশুর জন্ম দেন তিনি। মা ও শিশুরা সবাই সুস্থ আছে।
দোয়েল মেডিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার প্রসব বেদনা নিয়ে রেখা বেগম ভর্তি হন। পর্যবেক্ষণে রাখার পর আজ রবিবার দুপুরে ডা. লামিয়া নাজনীন হ্যাপি ও ডা. রনজিত সরকারের তত্ত্বধানে অস্ত্রোপচার করা হয়।
শিশুদের মধ্যে একজনের ওজন দুই কেজি দুই গ্রাম, একজনের ওজন দুই কেজি এবং অপর একজনের ওজন এক কেজি নয় শ গ্রাম।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক নীল মিয়ার স্ত্রী রেখা বেগম। চারবছর আগে বিয়ে হয় তাদের। বাড়ি গাইবান্ধা জেলার পাঁচগাছির শান্তিরাম গ্রামে।
নীল মিয়া জানান, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন এবার তাদের সংসারে একসঙ্গে তিন সন্তান আসছে। একসঙ্গে তিন সন্তান পেয়ে স্ত্রীসহ পরিবারের সবাই খুশি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com