1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪৮৭ Time View

জগন্নাথপুর টুয়েনি্টিফোর ডেস্ক: একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে প্রথম দফায় বাদ পড়া ৬২ হাজার ৮৫০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ হাজার ৭২৬ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে। বা​কিরা এখনো কোনো কলেজের জন্য মনোনীত হয়নি। এ ছাড়া কলেজ পরিবর্তন (মাইগ্রেশন) হয়েছে ৬ হাজার ৯২১ জনের।
শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর বিকেল সাড়ে ছয়টার দিকে এই তথ্য জানিয়ে বলেন, যারা দ্বিতীয় মেধা তালিকাতেও কোনো​ কলেজে ভর্তির জন্য মনোনীত হতে পারেনি, তাদের শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তির জন্য নতুন করে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নিয়মকানুন ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা হলো www.xiclassadmission.gov.bd।
উল্লেখ এবার নতুন নিয়মে একাদশ শ্রেণির ভর্তি নিয়ে শুরু থেকেই গলদঘর্ম হতে হচ্ছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পরও সেই সমস্যা কাটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com