1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

একুশের আলোচনাসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান-শিক্ষার্থীদের মিথ্যা কথা না বলার আহ্বান

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ভাষাশহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন,শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী,উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুদীপ ভট্রাচার্য্য, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক প্রমুখ। কোরআন তেলোয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী,গীতপাঠ করেন শিক্ষক গনেশ চক্রতবর্তী। পরে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন বর্তমান সরকার বাংলাভাষার মর্যাদাকে অক্ষুন্ন রেখে সর্বত্র বাংলার চর্চ্চা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে বাংলা ভাষার মর্যাদা ও স্বাধীনতার চেতনাকে অন্তরে লালন করে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মিথ্যা কথা না বলার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com