1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এক বছর পর টেস্ট জয় পাকিস্তানের

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লক্ষ্য ১৩১ রানের। পাকিস্তানের জন্য পথটা সহজ হওয়ারই কথা ছিল। কিন্তু চতুর্থ দিনের শেষ বিকেলে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের আশা জাগিয়ে তুলে শ্রীলঙ্কা।

লঙ্কানরা অসাধ্য সাধনের চেষ্টা করেছে শেষ দিনেও। কিন্তু ইমাম-উল-হকের অপরাজিত ফিফটি, বাবর আজম ও সৌদ শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

এতে করে টানা এক বছরের জয়খরাও কাটিয়েছে পাকিস্তান।সর্বশেষ এই গলেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল তারা। কাকতালীয়ভাবে, সে টেস্টও শুরু হয়েছিল ১৬ জুলাই। এরপর টানা চারটি টেস্ট হারে বাবর আজমের দল, ড্র করেছিল পরের দুটি।

পাকিস্তানের রেকর্ড হয়েছে আরও। সব মিলিয়ে সফরকারী কোনো দল মাত্র ষষ্ঠবার গলে চতুর্থ ইনিংসে ব্যাটিং করে জেতার নজির গড়লো তারা। সর্বশেষও জিতেছিল পাকিস্তানই, ২০২২ সালের টেস্টটিতে।

গলে পাকিস্তানের এটি তৃতীয় জয়, সফরকারী কোনো দল হিসেবে এ ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড এখন আনপ্রেডিক্টেলদের।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com