1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এবার বড় দুঃসংবাদ পেলেন মেসি

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কাতার বিশ্বকাপের মঞ্চ থেকে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের আক্ষেপ ঘুচিয়ে তার এখন পূর্ণ মনোযোগ প্যারিসিয়ান জায়ান্ট পিএসজির পরবর্তী শিরোপার লড়াইয়ে। যদিও ইতোমধ্যে ফরাসি কাপ থেকে ছিটকে গেছে তার দল। সে ম্যাচে মেসির সঙ্গে খেলেছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা নেইমারও। তবে সে ব্যর্থতা ভুলে দলটি আসন্ন চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচে নজর দিচ্ছেন। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ পেলেন মেসি ও পিএসজি।

ফরাসি কাপ থেকে মার্সেইর বিপক্ষে ছিটকে পড়ার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মেসি। সে কারণে আগামী শনিবার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে এই মহাতারকাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয়- চ্যাম্পিয়নস লিগের রাউন্ড ১৬-এর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে পিএসজি। সেই ম্যাচও মেসির না থাকা নিয়ে আশঙ্কা রয়েছে।

তবে এমবাপের পর নতুন করে মেসির ইনজুরি গুরুতর হলে বড় বিপদেই পড়তে যাচ্ছে প্যারিসের ক্লাবটি। সাম্প্রতিক সময়ে ক্রিস্তফ গালতিয়ের দলটি লিগের ম্যাচে আশানুরূপ ফল পাচ্ছে না। সেক্ষেত্রে মেসি ও এমবাপের ইনজুরি লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে দিতে পারে পিএসজিকে।
এদিকে, প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উপহার দিতে রেকর্ড মূল্যে নেইমারকে দলে ভেড়ানো হলেও তার সুফল মেলেনি। লিগের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। এরপর পিএসজির জার্সিতে মেসিও খেলেছেন একটি মৌসুম। কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই রয়ে গেছে। প্যারিসের হয়ে সবমিলিয়ে এখন পর্যন্ত এই মৌসুমে মেসি ১৫টি গোল করেছেন। বিশ্বকাপ পরবর্তী ৬ ম্যাচে পেয়েছেন ৩ গোল।

আগামী মঙ্গলবার প্যারিসের পার্ক দ্য প্রিন্সে জার্মান জায়ান্ট বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে আতিথ্য দেবে পিএসজি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com