1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

এবার রান্নাঘরে ১২৫ গোখরা সাপ

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ২৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এবার রাজশাহীর তানোরে একটি বাড়ির রান্নাঘরে ১২৫টি গোখরা সাপের সন্ধান পাওয়া গেছে। অবশ্য আত্মরক্ষার জন্য বাড়ির লোকজন সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে একে একে সাপগুলো বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের একটি বাসার শোবার ঘরে ২৭টি গোখরা সাপ পাওয়া যায়।

ওই বাড়ির মালিকের নাম আক্কাস আলী। বাড়িটি তানোর পৌর এলাকার ভদ্রখণ্ড মহল্লায়। রান্নাঘরটি খড়ের বেড়া দিয়ে ঘেরা। মেঝে মাটির।

আক্কাস আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার তৈরি করতে গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী হাসনা বিবি রান্নাঘরে যান। সেখানে তিনি একটি গোখরা সাপ দেখে চিৎকার করে ওঠেন। স্ত্রীর চিৎকার শুনে আক্কাস আলী রান্নাঘরে ছুটে যান। পরে তাঁর দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমানও ঘটনাস্থলে যান।

বাবা ও ছেলেরা মিলে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এরপর একে একে রান্নাঘরের কোনায় থাকা ইঁদুরের গর্ত থেকে সাপ বেরিয়ে আসতে থাকে। আর তাঁরা মারতে থাকেন। এ খবর মহল্লায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন গিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তাঁরা সবমিলে ১২৫টি সাপ মারেন।

আক্কাস আলী আরও জানান, সাপগুলো মারার পর গর্ত খুঁড়ে আরও ১৩টি সাপের ডিম পাওয়া যায়। ডিমগুলোও ভেঙে ফেলা হয়। সাপগুলো লম্বায় প্রায় এক থেকে দেড় ফুট হবে। কিছু অবশ্য ছোটও রয়েছে।

আক্কাস আলী আরও জানান, সাপ–আতঙ্কে রাতে আর তাঁরা বাসায় ঘুমাতে পারেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com