1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

এবি পার্টির তালহা আলমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন জমিয়ত নেতারা

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার-
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় এবি পার্টিতে সদ্য যোগদানকারী সৈয়দ তালহা আলমের সাবেক রাজনৈতিক দল জমিয়ত-এর সুনামগঞ্জ জেলার শীর্ষস্থানীয় নেতা ও দায়িত্বশীলরা তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামীতেও তাঁর নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সৈয়দ তালহা আলমের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ হোসেন আহমেদ এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের আরেক সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ সৈয়দ ওযায়রুল হকের নেতৃত্বে একটি টীম। পরে তারা মনোনয়ন ফরমটি সৈয়দ তালহা আলমকে উপহার দেন।

মনোনয়নপত্র সংগ্রহে যুক্ত জমিয়ত নেতা কেন্দ্রীয় সদস্য এবং জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হোসেন আহমেদ জানান, তারা আসন্ন নির্বাচনে সৈয়দ তালহা আলমের পক্ষে মাঠে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী তাঁর নির্বাচনী কমিটিতে দায়িত্ব পালন করবেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁরা ভোটার সংযোগ, সাংগঠনিক সমন্বয় ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখবেন। আজকেও তারা কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী নির্দেশে এসেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহে এসে সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ সৈয়দ ওযায়রুল হক বলেন, “সৈয়দ তালহা আলম আমাদের কাছে একজন রাজনৈতিক সহযোদ্ধা নন, তিনি আমাদের ভাই। দল পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের সম্পর্ক ও বিশ্বাস অটুট। আন্দোলন সংগ্রাম থেকে ৫ আগস্টের পর আমরা মিলেমিশে অক্লান্ত পরিশ্রম করেছি আগামীতেও করবো।

এবি পার্টির জগন্নাথপুর উপজেলার নেতা আলী আসগর ইমন বলেন, “আমরা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনতার চেয়ারম্যান তালহা আলমের সাথে তার বর্তমান দল এবি পার্টি, সাবেক দল জমিয়ত এবং দলমতের ঊর্ধে হাজার কর্মী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।”

সৈয়দ তালহা আলম এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। জমিয়তের আমার ভাইয়েরা যে বিশ্বাস ও সমর্থন দেখিয়েছেন, তা নিয়ে আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে যাব। আমি দেশ এবং দশের স্বার্থে জেলা সভাপতির অনুমতিক্রমে ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে দেশপ্রেমিক দল এবি পার্টিতে যোগদান করেছি। জাতীয় নির্বাচন স্বতন্ত্র করা অনেক কষ্টসাধ্য বিষয়। এৰি পার্টির মঞ্জু ভাই এবং ফুয়াদ ভাই আন্দোলন সংগ্রামের আদর্শ নেতা এবং জাতীয় রাজনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। জাতীয় নির্বাচনে আমাদের আঞ্চলিক অবস্থান এবং কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা আগামী নির্বাচনে জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাবো’’।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com