1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

এমসি কলেজে ধর্ষণ : অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে সাইফুরকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান।

অস্ত্র মামলার একমাত্র আসামি সাইফুর রহমানকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে আদালতে আনা হয়। এরপর দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ ২ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ৮ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই তরুণী বধূ। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। সেদিন রাতে এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com