1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জের নিজ বাসভবনে এই ফল প্রকাশ করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ এরপর তা প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব।

মেধা তালিকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর এই তিন উপজেলা থেকে প্রথম গ্রেডে ১০ জন এবং দ্বিতীয় গ্রেডে ১৫ জন করে মোট ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়৷
এর আগে গত ২৩ নভেম্বর ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন- এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, উত্তরণ ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরণ ক্লাবের সদস্য মাহতাবুল হক মাহফুজ   ইয়াছিন আহমেদ, নেছার আহমেদ, কাউসার আহমেদ ও শাহ রিয়াজ ইমন প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com