1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে যে প্রস্তাব দিল ভারত

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অবশেষে অনেক জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানেই। তবে প্রতিযোগিতায় অংশ নিলেও রোহিত শর্মারা অন্য দেশের ভেন্যুতে খেলবেন।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অনেক দিন হতে চললেও সে দেশে খেলতে অনীহা দেখিয়ে আসছিল ভারত। পরিপ্রেক্ষিতে পাকিস্তানও হুমকি দিয়েছিল, ভারত না এলে তারাও আসন্ন বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নেবে না। এ নিয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক যে আলাপ-আলোচনা চলছে, সেটি যদি সফল হয়, তাহলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অদ্ভুত এক উপায়ে অনুষ্ঠিত হবে। একে বলা হচ্ছে ‘হাইব্রিড’ মডেল।

এখন পর্যন্ত এশিয়ানদের লড়াইয়ের মঞ্চ নির্ধারিত হলেও ভারত কোথায় খেলবে সেটি এখনো ঠিক হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা— এমনকি ইংল্যান্ডের মাটিতেও তাদের ম্যাচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান ছাড়াও এবার আরও চার দেশ টুর্নামেন্টে অংশ নেবে।

খবরে বলা হয়, ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে।

সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণসভার পর বিসিসিআইপ্রধান জয় শাহ জানিয়েছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। নিরপেক্ষ দেশে হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

পরে তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দেয় পাকিস্তানও। তারা জানিয়েছিল, বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বাবর আজমরা বয়কট করবে। যদি ভারত তাদের মাটিতে এশিয়া কাপে অংশ নেয়, তবেই তারাও রোহিতদের দেশে পা রাখবে।
অবশ্য কয়েক দিন আগে সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি জানিয়েছিলেন, তারা ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। তবু যাতে তারা পাকিস্তানে যায়, সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও অনুরোধ জানান তিনি।

সাবেক পিসিবিপ্রধান রমিজ রাজা বলেছিলেন, আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলে আমরাও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করতে পারে ওরা।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com