1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এশিয়া কাপে অংশ নিতে বিকেলে দেশ ছাড়বে টাইগাররা

  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩০৯ Time View

সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে অংশ নিতে আজ (মঙ্গলবার) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বিকেল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।

এবার নতুন উদ্যম নিয়ে খেলতে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান দায়িত্ব পাওয়ার পর দলে ফিরেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। কোচের পদেও এসেছে পরিবর্তন।

রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টি কোচের দায়িত্ব থেকে অব্যহতি পেয়েছেন। এই ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তিনিই আদতে এশিয়া কাপে হেড কোচের মূল দায়িত্ব পালন করবেন।

এদিকে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com