1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম

এসএসসির প্রশ্নফাঁস: প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রিমান্ডে

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৩ Time View

চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ের প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল কোর্টের ভুরুঙ্গামারী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক  গ্রেপ্তার করা হয়। পরের দিন আরও দুই শিক্ষক এবং এক কর্মচারীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনার মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত দল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com