জগন্নাথপুর২৪ ডেস্ক::
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি সব শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করছি। ফলাফল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং অনলাইনেও জানা যাবে।’
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ : Dakhil MAD 123456 2021পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
ওয়েবসাইটে জানতে পারবেন
নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।
Leave a Reply