1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার::

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাধারমন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী আতিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান,  যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ,  পৌরসভার উপ প্রকৌশলী সতীশ গোস্বামী, ফায়ার সার্ভিস স্টেশনের  ইনচার্জ মূর্শেদ আলম  জগন্নাথপুর পৌরসভা শ্রমিক সমবায় সমিতির সমবায়ী নিজাম উদ্দিন,  রৌয়াইল সমিতির সমবায়ী সুজন মিয়া , বনগাঁও সমিতির সমবায়ী আব্দুল আলী ও সমবায়ী নুরুজ্জামান মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে কৃষি, মৎস্য চাষ এবং প্রাণিসম্পদসহ গ্রামীণ অর্থনীতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য গ্রামীণ জনগোষ্ঠীকে আরও ঐক্যবদ্ধ হয়ে সমবায় কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন নজরুল ইসলাম। গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রাজমনি সিনহা। অনুষ্ঠানে দুজন সমবায়ীকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com