1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ওসমানীনগরে এক এসএসসি পরীক্ষার্থী খুন

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খুন হওয়া কয়েছ মিয়া ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। কয়েছ ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে ঘাতক মতি মিয়া কয়েছের সহপাঠি এবং একই গ্রামের দুধু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ব্যবহারিক ক্লাসে অংশ নিতে শনিবার বিদ্যালয়ে যায় কয়েছ। ক্লাস শেষে বিকাল ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে কয়েছকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মতি। আশঙ্কাজনক অবস্থায় কয়েছকে স্থানীয় এক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com