1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড ইউপি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা

কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদাকে ১৩ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৮৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডকটম ডেস্ক :: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়াকে ১৩ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ওই বছরের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দেন। পাশাপাশি মামলার কার্যক্রমে তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।
হাইকোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকে। ফলে আটকে যায় মামলাটি।
দীর্ঘদিন আটকে থাকার পর সম্প্রতি দুর্নীতি দমন কমিশন মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাইকোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয় ৩ মার্চ। এর মধ্যে দুর্নীতির এই মামলাটি বাতিল প্রশ্নে রুলের ওপর ১০ মার্চ রায়ের দিন ধার্য ছিল। পরে তা ১৫ মার্চ ধার্য করা হয়। এখন রায়ের জন্য ৫ এপ্রিল তারিখ ধার্য রয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১২ সালের ১৫ জানুয়ারি এ মামলা থেকে স্থায়ী জামিন পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com