1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির পিতৃবিয়োগ-শোক প্রকাশ

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৩৬৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের পিতা সাদিপুর গ্রামের বাসিন্দা বিশিস্ট সমাজসেবী গিয়াস উদ্দিন(৮০) আর নেই। শনিবার দুপুরে তিনি সিলেট শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার সকাল ১১ টায় জানাযা শেষে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হবে। এদিকে ইউনিয়ণ আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, কলকলিয়া ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সেক্রেটারী আবুল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল হোসেন রানা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com