1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

কলকাতায় নিখোঁজ ছাতক প্রেসক্লাবের সভাপতি

  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ২৪৪ Time View

ছাতক প্রতিনিধি:
ভারতে ভ্রমণ করতে গিয়ে ছাতক প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন-অর রশীদ ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৪ নভেম্বর বুধবার দুপুরে কলকাতার যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকার থেকে তিনি নিখোঁজ হন। তার নিখোঁজের বিষয়টি কলকাতার একটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে সৈয়দ হারুন অর রশীদ নামের এক বাংলাদেশী নিরুদ্দেশ হয়েছে বলে সংবাদ প্রকাশ করে।
হারুন-অর রশীদ’র পরিবার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ভ্রমণের উদ্দেশ্যে সৈয়দ হারুন অর রশীদ তার জ্যেষ্ঠ পুত্র সৈয়দ রুমান রশীদ জামিকে নিয়ে বাংলাদেশের জাফলং হয়ে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ওই দিন শিলংয়ে অবস্থান করে পরদিন তিনি ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। কলকাতায় চিকিৎসা নিতে আসা তার ভায়রা ভাই ও শালিকার ভাড়াটে বাসায় উঠেন পিতা-পুত্র। বুধবার দেশে ফেরার উদ্দেশ্যে পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে রেল স্টেশনে যান তিনি। স্টেশনে গিয়ে টিকেটের জন্য পুত্র জামিকে লাইনে দাড় করিয়ে তিনি নিকটস্থ যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকায় মানি একচেঞ্চ থেকে ডলার ভাঙ্গাতে যান। এখান থেকেই তিনি নিখোঁজ হন বলে পত্রিকার সংবাদ মাধ্যমে জানা গেছে।
এদিকে পিতা ফিরে আসার অপেক্ষার প্রহর গুনতে-গুনতে এক পর্যায়ে তাকে খুঁজতে বের হয় জামি। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে ঘটনাটি নিকটস্থ থানায় গিয়ে পুলিশের সহায়তা চায় সে। গত ৩দিন ধরে পুলিশের সহায়তায় সম্ভাব্য বিভিন্ন এলাকা ও আশপাশের বেশ কয়েকটি হাসপাতালে তল্লাশী করেও তার কোন সন্ধান করতে পারেনি স্থানীয় থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com