1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

কলস্বিনীর গদ্য ||আব্দুল মতিন

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৯৩০ Time View
কলস্বিনীর গদ্য ||আব্দুল মতিন

এক জীবনের বৈশ্বানর  নিভিয়ে দিতে তিমিরে ঢেকে
যাওয়া শ্রোত্রে শুনি কলস্বিনীর গদ্য।

কবিতার প্রতিলিপির সূর বেমানান এই মায়ার ছায়ালোকে।
আমার তনুর পুরনো ব্যথা নিয়ে গান করে এক অচেনা
দ্বিপ।

আমি চেয়ে থাকি সফেদ বনিতার কান্তারের বিমর্ষ
নিশীথিনী যেখানে নেমেছে আদিত্যের বিদায়ে।

ধীবরের হারিকেনের দীপ্ত বাতি শপথ করে জীবন যুদ্ধ
শেষ হয়নি। মহাজনের নাওয়ে তুলতে হবে সুদাসল। আসুক,ঝঞ্ঝা,ফণাধর যতো এ রাতে।

পাড়ে থাকা শাখী ছেড়ে উড়ে যাবে পাখি ভোরের
আলোয়। আয়োজন করবে সুরলোকের সুর হাওরে,বনানীতে।

শুধু মানুষ মৃত্যুর পর ফুল হয়ে আসে। ফুটে থোকায় থোকায়। কালো কুন্তলের ভোমরা প্রেম নেয় মধু নামে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com