1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য হবে আগামী ৪ ডিসেম্বর। তাঁর মৃত্যুর পর নয় দিনের জাতীয় শোক পালন শেষে চিরবিদায় জানানো হবে মহান এই নেতাকে।

কিউবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এর আগে ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। এ সময় ‘সরকারি কার্যক্রম বন্ধ থাকবে, সব সরকারি ভবন ও সামরিক স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে’।

৪ ডিসেম্বর কাস্ত্রোকে চিরবিদায় জানানো হবে। সারা দেশে চার দিনের শোক শোভাযাত্রা শেষে সান্তি​য়াগো শহরে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

এএফপির খবরে জানানো হয়, কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্ত্রোর মৃত্যুর খবর জানান তাঁর ভাই ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com