1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা জগন্নাথপুরে এমপি কয়ছয় আহমদ: পারিবারিক সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি কমাতে কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ: অবরুদ্ধ হওয়ার শঙ্কায় রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড, জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রবাসীদের মামলা নিষ্পত্তি করতে বিশেষ আদালত গঠনের ভাবনা নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর বাবার লাশ দাফন মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ: অবরুদ্ধ হওয়ার শঙ্কায় রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর কলেজপাড়ায় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সড়কে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জনস্বার্থে অন্তত ২০ ফুট রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজপাড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাজকর্মী আবুল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন আব্দুল হেকিম, আফরোজ আলী, শামছুল হক, লেবু মিয়া, আকবর আলী, দিরু সূত্রধর, হীরা সূত্রধর, শুয়াইবুর রহমান, আব্দুল কাহার, খোকন সরকার, জুনেদ মিয়া, নীরব আলী, রিমন মিয়া, তাহমিদ, জুনেদ, নাছির উদ্দিন কামরান, নাজিম উদ্দিন, মাসুদুর রহমান, প্রণতি দাস, লক্ষ্মী রানী দাস, রওশন আরা, খাসিয়ারা বেগম, আলেসা বেগম, শমতেরা বিবি, সন্ধ্যা রানী দাস ও মিনতি দাস প্রমুখ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেশবপুর কলেজপাড়ার সাধারণ বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াত, কোমলমতি শিশুদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং জরুরি চিকিৎসায় মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা এই দীর্ঘদিনের ব্যবহৃত সড়কটি। কিন্তু সম্প্রতি কলেজ প্রশাসন সেখানে সীমানা প্রাচীর বা স্থায়ী দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র অসন্তোষ ও ভীতিকর শঙ্কার সৃষ্টি হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প কোনো যাতায়াতের সড়ক নির্মাণ না করে এভাবে দেয়াল দেওয়া হলে পরিবারগুলো ঘরের ভেতর কার্যত বন্দি হয়ে পড়বে। তাই জনস্বার্থে অবিলম্বে এই দেয়াল নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার জোর দাবি জানান তারা। একই সাথে কলেজের উন্নয়ন বজায় রেখে সাধারণ মানুষের সুবিধার্থে অন্তত ২০ ফুট প্রশস্ত যাতায়াত সড়ক রেখে সীমানা প্রাচীর নির্মাণের দাবি তোলা হয় সভা থেকে।

শতাধিক পরিবারের চলাচলের অধিকার রক্ষায় এলাকাবাসী যৌথভাবে সুনামগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com