1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা জগন্নাথপুরে এমপি কয়ছয় আহমদ: পারিবারিক সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি কমাতে কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ: অবরুদ্ধ হওয়ার শঙ্কায় রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড, জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রবাসীদের মামলা নিষ্পত্তি করতে বিশেষ আদালত গঠনের ভাবনা নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর বাবার লাশ দাফন মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর বাবার লাশ দাফন

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাত ঘণ্টা পর বাবার মরদেহ দাফন হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতার পর মৃত্যুর প্রায় ২৯ ঘণ্টা এবং নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর সোমবার বিকেল পাঁচটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বকশীগঞ্জ গ্রামে দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী। ৭০ বছর বয়সী এই ব্যক্তি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার দুই সন্তান ইদ্রিস আলী ও হালিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় জানাজা ও দাফনের সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়েছিল। তবে দাফনের প্রস্তুতির মধ্যেই সম্পত্তির বণ্টন নিয়ে আপত্তি জানান মেয়ে হালিমা। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে তাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল পাঁচটার দিকে বাবার দাফন সম্পন্ন করা হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইবোনের বিরোধ মীমাংসার পর তাদের বাবাকে দাফন করা হয়েছে।

হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এতে পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেননি বলেও জানান হালিমা।

এ বিষয়ে বক্তব্য জানতে ইদ্রিস আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে গ্রামের লোকজনের উদ্যোগে ভাইবোনের মধ্যে সমঝোতা হয় এবং বিকেল পাঁচটার দিকে দাফন সম্পন্ন করা হয়।

সূত্র-প্রথম আলো.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com