1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের ফটকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধান উপদেষ্টাকে হাসপাতালের তৃতীয় তলায় সিসিইউতে নিয়ে যান তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবউদ্দিন তালুকদার।

এরআগে দুপুরে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যান স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম ও বিকেলে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম। দিনভর এভারকেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সকাল থেকেই বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে।
সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com