1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

খুলনায় বাসায় প্রবেশ করে মন্ত্রীর জামাতাকে গুলি

  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ২৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::খুলনায় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্র দত্তকে গুলি করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত ১০টায় নগরীর বকশীপাড়া বাইলেনের নিজ বাসভবনে ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, প্রভাস চন্দ্রের পেটের ডান পাশে গুলি লেগেছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি অপারেশন কক্ষে ছিলেন। তিনি এখন আশংকামুক্ত।

পরিবারে সদস্যররা জানান, রাত ১০টার দিকে দরজা নক করে বাড়িতে প্রবেশ করে মুখোশধারী এক দুর্বৃত্ত। প্রভাস চন্দ্রকে তার শোয়ার কক্ষে নিয়ে ওই ব্যক্তি গুলি চালায়। পরে পরিবারের সদস্যদেরও অস্ত্রের ভয় দেখিয়ে সে পালিয়ে যায়।

স্থানীয়রা পরে প্রভাস চন্দ্রকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঘটনাস্থল থেকে এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে প্রভাস চন্দ্রের ওপর এ হামলা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হামলাকারদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানা ওসি মমতাজুল হক।

উল্লেখ্য, গত বছর প্রভাস চন্দ্র দত্তের স্ত্রী আত্মহত্যা করেন।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com