1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

গাজীপুরে এক রাতে ৪ স্থানে অগ্নিকান্ড

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৩৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গাজীপুর মহানগর ও জেলার চারটি পৃথকস্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে সিটি করপোরেশনের ভোগড়া ও চান্দনা, সদর উপজেলার মির্জাপুর এবং শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ওইসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেলার জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিটি করপোরেশনের ভোগড়া এলাকার গরীব এন্ড গবীর সোয়েটার কারখানার ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও শ্রীপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ফ্লোরে থাকা সোয়োটার ও সুতা পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

তিনি আরো জানান, সোমবার ভোরে সিটি করপোরেশনের চান্দনা দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ৭টি কক্ষ ও সংলগ্ন একটি দোকান এবং মালামাল পুড়ে গেছে। বজ্রপাতের বিকিরণ থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।

সুত্র-মানব জমিন

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com