1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

গাবতলী থানার ওসির আত্মহত্যা

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৩৩৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আব্দুল্লাহ আল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

হাসানের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নে। গাবতলী মডেল থানার ওসি হিসাবে মাস দু-এক আগে তিনি যোগদান করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, থানার ওসির সরকারি বাসভবনে পরিবার ছাড়াই থাকতেন আবদুল্লাহ আল হাসান। আজ সকালে থানা থেকে ফোন করলেও তিনি ধরছিলেন না। সাড়ে ১০টার দিকে থানা-পুলিশের কয়েকজন তাঁর বাসার যান। সেখানে তাঁরা শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কারণ জানা যায়নি।

গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমায়াতুল হাসিন মোবাইলে জানান, বেলা সোয়া ১১টার দিকে ওসি আবদুল্লাহ আল হাসানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। গলায় একটা দাগ দেখা গেছে। তবে শরীরে অন্যান্য স্থানে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, সেটা সুরতহাল প্রতিবেদনের সময় পুলিশ দেখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com