1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

গেইলকে ছাড়িয়ে চার্লসের নতুন রেকর্ড

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই মহা তারকা ক্রিকেটারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন জনসন চার্লস।

রোববার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ৬৬ বলে ১৩২ রানের টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা। আজ দ্বিতীয় ম্যাচে  সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৩৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন জনসন চার্লস। ক্যারিবীয় কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম সেঞ্চুরি।

এর ২০১৬ সালে ভারতের মুম্বাইয়ে ইংল্যান্ডের ৪৭ বলে সেঞ্চুরির করেন ক্রিস গেইল। এতদিন তার সেঞ্চুরিটিই ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরি ছিল।

তবে টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির রেকড রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেডিভ মিলারের। তিনি ২০১৭ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠ পচেফস্ট্রুমে বাংলাদেশ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com