1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

গ্যাসের লাইন লিক হয়ে সিলেটের শাবির বঙ্গবন্ধু হলে আগুন

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৩৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক ছাত্র হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিনগত রাত ১১টার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

হলের শিক্ষার্থী সূত্রে জানা যায়, রাতে হলের এ ব্লকে গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আবাসিক শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে হলের বাইরে অবস্থান করেন। আগুন লাগার প্রায় আধাঘণ্টা পরে রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সময় শাবিপ্রবির প্রশাসনের কেউ হলে আসেননি বলে শিক্ষার্থীরা ক্ষোভপ্রকাশ করেছেন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শিমুল মোহাম্মদ শফি জানান, ‘গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। গ্যাস লাইনের মেইন সুইচ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, আমাদের গ্যাসের লাইনের সব ধরণের কাজ সিলেট গ্যাস অফিসের লোকজন দিয়ে করিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ে এ সেক্টরে কোনো দক্ষ টেকনিশিয়ান নেই।

অভিযোগের ব্যাপারে প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘গ্যাসের লাইনে আগুন লাগার বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্যাস অফিসে ফোন দিয়েছি। তবে কয়েকবার ফোন দেওয়ার পরও গ্যাস অফিসের কেউ ফোন ধরেনি। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com