1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গ্যাসের সিলিন্ডার থেকে আগুন, এক বৃদ্ধের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় কলোনিতে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে শিশুসহ কয়েকজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মারা যাওয়া ব্যক্তির নাম সবেদ আলী।
ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় স্বপন নামের এক ব্যক্তি জরিনা বেগম নামের এক নারীর জমি ভাড়া নিয়ে সেখানে কলোনি গড়ে তোলেন। গতকাল রাত পৌনে নয়টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং নিমেষে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশপাশের কক্ষে এ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে ছোট-বড় ৩০টি কক্ষ পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আগুনে দগ্ধ হয়ে ঘরের বাসিন্দা রংপুরের পীরগঞ্জ থানার পাঁচগাছি এলাকার জাফর আলীর ছেলে সবেদ আলী (৭০) মারা যান। এতে শিমুল নামের আট বছরের এক শিশু দগ্ধ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com