1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

গ্রোপাপুরে মেলার নামে জুয়ার আসর পুলিশের অভিযান

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৫৭৫ Time View

আজহারুল হক শিশু/আজিজুর রহমান:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়ার গ্রামের দক্ষিনে গ্রোপরাপুর মাঠে একটি জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় এ রিপোর্ট লেখাকালে পুলিশের অভিযান চলছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রাম্য মেলার নামে এলাকার কতিপয় যুবক বকুল মিয়ার নের্তৃত্বে মেলার নামে জুয়ার আসর বসানো হয়। এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর ভেঙ্গে দেয় বলে দাবী করে পুলিশ। জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির জানান, আমরা ঘটনাস্থলে আছি যাতে কোন ধরনের জুয়ার আসর না বসে সে ব্যবস্থা করে আসছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com