1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা, আটক-২

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৩১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফেনীর ফুলগাজীতে এক মা ও তার মেয়েকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তারা হলেন- পূর্ব বশিকপুর গ্রামের মনির আহম্মদ ভুঁইয়ার মেয়ে ফাতেমা সাথী (২৫) ও স তার মেয়ে শান্তিকা ইসলাম ইসমা (৪)।

বুধবার রাতে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলগাজী থানার ওসি এমএম মোর্শেদের বরাতে বার্তা সংস্থা ইউএনবিতে জানায়, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ফাতেমা বাবার বাড়িতেই থাকছিলেন। সন্ধ্যার পরে বাড়ির লোকজন তাদের সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

ফাতেমার মা হোসনে আরা বেগম বলেন, ‘বছর সাতেক আগে ফুলগাজী উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট ভুঁইয়াবাড়ির আব্দুল লতিফ ওরফে রঙ্গিন কোম্পানির ছেলে রিমনের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জানা যায়, নানা অভিযোগে রিমনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। ফাতেমা মাস কয়েক আগে রিমনকে তালাকনামা পাঠায়। এতে ক্ষেপে গিয়ে হত্যার হুমকি দেয় রিমন। কিছুদিন আগে এক অপহরণ মামলায় রিমন জেলে যাওয়ার পরও তার বন্ধুরা হুমকি দেয়।’

কিছু দিন কারাগারে থাকা রিমন এখন জামিনে মুক্ত বলে জানান হোসনে আরা।

পরিবারের সন্দেহ, ফাতেমার স্বামী শাহাদাত হোসেন রিমন (৩৫) জেলে থাকলেও এ হত্যাকাণ্ডের পেছনে তিনি থাকতে পারেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি এম এম মোর্শেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com