1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ঘুমন্ত আ.লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা

  • Update Time : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৩০৬ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খলিল রহমানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে তালিকাতলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. খলিল রহমান ওই এলাকার সোনা মোল্লার ছেলে।

সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, খলিল রহমান রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ভোর রাতে তার স্ত্রী লিলি ঘরের দরজা খোলা পেয়ে বিছানায় স্বামীর নিথর দেহ দেখে চিৎকার দেন। এসময় স্বজনরা এসে খলিলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

নিহতের মৃতদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তার অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

তবে দলীয় কোন্দলে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com