1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

চট্টগ্রামের সীতাকুন্ডে তেলের ডিপোতে আগুন

  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ২৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটের কাছে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ বুধবার দুপুর ২টার পরে সলিমপুর আব্দুল্লাঘাটা এলাকায় জাহাজের পরিত্যক্ত তেলের একটি ডিপোয় এই আগুন লাগে। তেলের ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত।

চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ওই ডিপোটি জাহাজের পরিত্যক্ত তেলের যা স্থানীয়ভাবে কালো তেল হিসেবে পরিচিত। দুপুরে সেখানে আগুন লাগে। এর পাশেই রয়েছে একটি গাড়ির ওয়ার্কশপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের কয়েকটি ছাপড়া ঘরও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com