1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

চরমপন্থীদলের দু’গ্রুপের গোলাগুলি, নিহত ২

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শেরপুরে দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছেন। তাদের নাম লিটন ও আফসার। শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,‘শুক্রবার রাত সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরসহ সেখানে গিয়ে দু’জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের নাম লিটন ও আফসার বলে জানিয়েছে।

পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার সকাল ৭টা পর্যন্ত নিহত দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com