1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:

চাঁদাবাজির সময় পিটুনীতে আওয়ামী লীগ নেতা নিহত

  • Update Time : সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামে চাঁদাবাজি করার সময় মহিউদ্দিন সোহেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ব্যবসায়ীরা। সোহেল স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
আজ সোমবার বেলা ১১টায় নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ডবলমুরিং থানার পাহাড়তলি বাজারে দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলতে যায়। এ সময় দাবিকৃত চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সোহেল সহযোগীদের ডেকে নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সাথে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে। বেলা ১১টার দিকে ক্ষিপ্ত ব্যবসায়ীরা সোহেলকে পিটিয়ে হত্যা করে।

ওসি বলেন, সোহেল ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com