1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, সাড়ে ৩ লাখ টাকা লুট

  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী ও তার ছোট ভাইকে কুপিয়ে জখম করে সাড়ে ৩ লাখ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার সাওঘাট এলাকায়।
আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সকালে সাওঘাট এলাকায় একটি নির্মাণ কাজের জন্য ট্রাক দিয়ে ইট এনে রাস্তায় নামাচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ মহিউদ্দিন, সুমন, রহিম, আমির ও তাদের বাহিনীর আরও ৮/১০ জন সদস্য অস্ত্র নিয়ে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আমাকে এলোপাথাড়ি পেটাতে থাকে।
তিনি আরও বলেন, এ সময় আমার চিৎকারে ছোট ভাই আশিক এগিয়ে আসলে সন্ত্রাসীরাও তাকেও পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া প্রিমিয়ার ব্যাংক ভুলতা শাখা থেকে উঠানো আমার কাছে থাকা সাড়ে ৩ লাখ টাকা তারা লুট করে নেয়।

আমাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়, যোগ করেন তিনি।

গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার ছোট ভাই আশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হক জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুত্র-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com