1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ, আহত ২

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। আজ শনিবার শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এসময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ২ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়।

একপর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে মো. আসমাউল নামে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি হাতবোমা বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠানো হয়েছে।

সুত্র দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com