1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

চাচি হত্যার দায়ে ভাতিজার ফাঁসি

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৩২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফো্র টিকম ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকা ধার চেয়ে না পেয়ে চাচিকে হত্যার মামলায় ভাতিজা ফাহিম আহমেদ ছাব্বিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ছাব্বি (২০) ফতুল্লার হরিহরপাড়া এলাকার সামসুদ্দিন আহমেদের ছেলে।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালত ছাব্বির উপস্থিতে এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ফতুল্লার হরিহরপাড়া এলাকার কবির উদ্দিনের স্ত্রী সাহেদা বেগমের কাছে ২০১৫ সালের ২৯ জানুয়ারি রাত ৮টায় পাঁচ হাজার টাকা ধার চায় ভাতিজা ছাব্বি।

এ সময় টাকা দিতে অস্বীকার করলে সাহেদা বেগমের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছাব্বি পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহেদার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি ছেলে-মেয়েকে ঘটনার কথা বলে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com