1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা

চীনের ৫ লাখ টিকা আসছে ১২ মে

  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এই টিকার চালান আগামী ১২ মে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

আজ সোমবার (১০ মে) ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ অংশ নিতে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

গত কদিন আগেই দেশে চীন ও রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেয় সরকার। এ প্রক্রিয়া সম্পর্কে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ডকুমেন্ট পাঠিয়েছে, আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে তারা তাগাদা দিচ্ছে। রাশিয়ার ডকুমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। আমরা রাশিয়া এবং চীনেরটা যৌথভাবে উৎপাদন করতে চাই, তবে এটা সময় লাগবে; আজ চুক্তি হলো কাল হয়ে যাবে এমনটা না। তবে আমরা খুব দ্রুত পেতে চাই।

রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলোর সক্ষমতার মাধ্যমে দেশেই মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সম্ভব বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে। এর আগে সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, উপহার হিসেবে চীনের দেওয়া ৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ১০ মের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com