1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

চুনারুঘাটে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ২৩৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দ্রিছড়া মাজার এলাকা থেকে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ভারতীয় চোরাই মালামালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার বিকেলে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ এর পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- শহরের শায়েস্তানগর এলাকার মিজানুর রহমান, গোপালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে অলি মিয়া এবং চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামের আব্দুস সামাদের ছেলে গাড়ি চালক মো. রুমন মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৩ পিস রাবারের তৈরি টায়ার, ১ হাজার ৫৬০ পিস চশমা, ৫টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া মালামাল এবং আটকদের শনিবার রাতেই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com