1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ছাতকে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সরকারি ভূমি উদ্ধারে রেলওয়ের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানকোটা ও বেশ কয়েকটি বসতঘর এসময় গুড়িয়ে দেয়া হয়। একই সাথে রেলওয়ের কোয়ার্টার দখল করে অবৈধভাবে বসবাসকারী ২০-২৫টি পরিবারকে বের করে দিয়ে প্রতিটি বাসায় তালা ঝুলিয়ে বাসাগুলো সীলগালা করে দেয়া হয়েছে। রেলওয়ের এসব কোয়ার্টার দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল না বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) শফি উল্লাহ, সহকারী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (এডিইও) আতিকুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আরিফ আহমদ, ছাতক রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জুবায়ের আহমদ সরকার, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, রেলওয়ের কানুনগো রুহুল আমিন, সার্ভেয়ার দ্বীপক মল্লিক, রেলওয়ে পুলিশের সি আই (আরএনবি) এনায়েত উল্লা, ছাতক রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহবুবুর আলমসহ বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, থানা পুলিশ এবং রেলওয়ে বিভাগ, ভূমি অফিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের লক্ষেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন অভিযানে উপস্থিত রেলওয়ের কর্মকর্তাগণ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com