1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছাতকে নির্বাচনী প্রচারণার গাড়ীতে হামলা, থানায় মামলা

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গোবিন্দগঞ্জে নির্মানাধীন হাসপাতালের পরিচালক আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এমপি প্রার্থী আইয়ুব করম আলীর নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ির উপর হামলা করলে চালকসহ দুজন কর্মী আহত হন।
এ ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বাদী আইয়ুব করম আলী।

জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামে নির্মানাধীন হাসপাতালের সামনে এ হামলায় নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ী ও গাড়ীর চালক শাহ মো.সিদ্দেক আলী, কর্মী মেহেদী আহমদ রনিকে মারপিটের ঘটনায় রাতেই ৬জনকে আসামী করে ছাতক থানার মামলা নং-৪ দায়ের করা হয়।

আসামীরা হলেন- তকিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মমিন আহমদ (২৮), ফারুক আহমদের ছেলে ফয়সল আহমদ সুমন (৩৭), রাধানগর গ্রামের মৃত খুরশিদ খার ছেলে জাহির খা (৩৬), তকিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ইমরান আহমদ (২৪), তকিপুর গ্রামের আজিবুলের ছেলে আবু (৩৫), তকিপুর গ্রামের কনাই মিয়ার ছেলে মাসুম (২৬)। আরও ১০/১২জনকে অজ্ঞাত আসামী করা হয়।
ছাতক থানার ওসি শাহ আলম মামলা রুজুর বিষয়টা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com