1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ছাতকে পুলিশের ওপর হামলার চেষ্ঠায় পিতা-পুত্র গ্রেফতার

  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ২৭৫ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে আদালত কর্তৃক জারীকৃত ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশের উপর হামলার চেষ্টা করার অপরাধে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল গোদাবাড়ি গ্রামের মৃত মছরব আলীর পুত্র আব্দুর রহিম (৫৫) ও তার পুত্র আমিন মিয়া (৩০)।
জানা যায়, ফসলী জমি নিয়ে গ্রামের মৃত ওয়াজ আলীর পুত্র আব্দুল আওয়াল ও আব্দুল রহিম পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশংকায় গত মঙ্গলবার বিরোধকৃত এ ভূমির উপর ১৪৪ ধারা জারি করেন আদালত। শনিবার সকালে আদালতের আদেশ ভঙ্গ করে বিরোধকৃত ভূমিতে চাষাবাদ করার চেষ্টা করেন আব্দুর রহিম পক্ষ। খবর পেয়ে ছাতক থানার এসআই জাহানারা বেগম ঘটনাস্থলে পৌঁছলে আব্দুর রহিম পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে ধেয়ে আসলে এখানে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করে থানা পুলিশ।
ছাতক থানার এসআই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com