1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ছাতকে পুলিশ পরিচয়ে বিকাশ প্রতারণা, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতারক আটক

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৮ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে থানা পুলিশের পরিচয় আসামীর পরিবারের লোকজনের কাছ থেকে বিকাশে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ব্রাহ্মনবাড়িয়া থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দত্তখলা গ্রামের মৃত হিম্মত আলীর পুত্র।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে ছাতকের হাঁদাটিলা এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এসময় টিলা থেকে পাথর নিয়ে যাবার সময় ৮০ ফুট পাথরসহ একটি ট্রাক্টর এবং জড়িত দু’জনকে আটক করে পুলিশ। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে থানার পুলিশ পরিচয় দিয়ে একটি মোবাইল ফোন থেকে আসামীকে ছেড়ে দেয়ার শর্তে ২০ হাজার টাকা দাবি করা হয়। যা বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলা হয়। আসামীর পক্ষ প্রতারক চক্রের দেয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর পর প্রতারক এ মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এ ঘটনায় শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতারক চক্রের একজনকে আটক করা হয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা নং (০৯/১৮) দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com