1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ছাতকে ব্যালেটে সিল মারায় দুই সহকারি প্রিজাইডিং কর্মকর্তা কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ২৮৯ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা নির্বাচন চলাকালে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার স্বার্থে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা অবস্থায় উপজেলার কালারুকা দাখিল মাদ্রাসা কেন্দ্রের দুই সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ব্যালটে সিল মারা অবস্থায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট তাদের আটক করে থানায় সোপর্দ করেন। পরে আটককৃত সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিদর্শক পিন্টু দাস ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হককে আসামী করে ছাতক থানায় একটি মামলা (নং-০৭) দায়ের করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক। পাশাপাশি ব্যালট পেপারে অবৈধভাবে সিলা মারার দায়ে তাদের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৮১ ধারা মোতাবেক পরবর্তি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেয়া হয়। সোমবার সকালে আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com