1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

ছাতকে স্বামী হত্যা, স্ত্রীর পরক্রিয়া প্রেমিক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে নিহত আবুল হোসেনকে হত্যার মূলহোতা স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে ওসি খান মোহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার দুপুরে সাবুল মিয়াকে থানা থেকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের ২৪ দিন পর গত ১৫ নভেম্বর তার লাশ (কঙ্কাল) রোয়া হাওড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, আপন ভাই আলী হোসেন, স্ত্রী সবতুন বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ ৮-৯ জন আবুল হোসেনের হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী সবতুন বেগম, তার ভাই আলী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৮ ডিসেম্বর গ্রেপ্তারের পর নিহতের স্ত্রী সুনামগঞ্জ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘নিহতের স্ত্রী তার স্বামী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ হত্যাকাণ্ডের প্রধান সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com