1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছাতকে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ২৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় পিকআপভ্যান উল্টে সাইম উদ্দিন (২৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের বুকারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী প্রাইভেটকার বুকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানকে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। এ সময় পিকআপভ্যান সড়কে উল্টে গিয়ে মারাত্মক আহত হন সাইম উদ্দিন। পিকআপভ্যানের চালকও এ সময় পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।

সিএনজি অটোরিকশা চালক সাহেব আলী ও সাব্বির আহমদ সুমন জানান, সাইম উদ্দিন জাতুয়া গ্রামের জনৈক ব্যক্তির সিএনজি অটোরিকশা ভাড়ায় চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে সিএনজি অটোরিকশা জাতুয়া গ্রামে রেখে পিকআপ ভ্যানে করে গোবিন্দগঞ্জে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com